Searching…
সাফল্য ও সেবার ১১ বছর পূর্ণ করল এপিক হেলথ কেয়ার!
news

সাফল্য ও সেবার ১১ বছর পূর্ণ করল এপিক হেলথ কেয়ার!

October 13, 2026 Developer Featured
Back to Posts

এ উপলক্ষ্যে 'সিকো অ্যারিনা'-তে অনুষ্ঠিত হলো জমকালো Epic Health Care Champions Cup 2026 ফুটবল টুর্নামেন্ট।

প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের মোট ৮টি দল নিয়ে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি নারী কর্মীদের জন্য ছিল ইনডোর ফুটবল ও বাস্কেটবল প্রতিযোগিতা। উদযাপনের পাশাপাশি মানবিক কাজের অংশ হিসেবে ছিল স্বতঃস্ফূর্ত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপিক হেলথ কেয়ারের সম্মানীয় চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জনাব এস. এম. লোকমান কবির। তিনি বলেন—

"আমাদের এই দীর্ঘ পথচলায় আপনাদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতা আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমাদের যেতে হবে বহুদূর।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডিরেক্টর ইঞ্জিনিয়ার জনাব মোঃ আনোয়ার হোসেন, এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব টি. এম. হান্নান, ডিরেক্টর জনাব জসিম উদ্দিন, ডিরেক্টর তানজিনা কবির, ডিরেক্টর জনাব ডাঃ আব্দুর রাজ্জাক খান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কর্মীবৃন্দ।

আমরা কৃতজ্ঞ আমাদের সকল শুভানুধ্যায়ী ও কর্মীদের প্রতি, যাদের অক্লান্ত শ্রমে আজ আমরা এই অবস্থানে। এগিয়ে চলাই আমাদের অঙ্গীকার!