এপিক হেলথ কেয়ারের আয়োজনে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী ২০২৬।
এপিক হেলথ কেয়ারের আয়োজনে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী ২০২৬।
আনন্দঘন এ আয়োজনটি সঞ্চালনা করেন মেডিকেল সার্ভিস বিভাগের এজিএম ও ইনচার্জ ডা. হামিদ হোছাইন আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপিক হেলথ কেয়ারের সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস এম লোকমান কবির। উপস্থিত ছিলেন ডাইরেক্টরবৃন্দসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ - ইঞ্জিনিয়ার মো: আনোয়ার হোসেন, তহমিনা মরিয়ম (ডাইরেক্টর, এইচআর & এডমিন), তানজিনা কবির (ডাইরেক্টর, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ডা. আবদুর রাজ্জাক খান (ডাইরেক্টর, অপারেশন্স) এবং মো: জসীম উদ্দীন (ডাইরেক্টর, বিজনেস ডেভেলপমেন্ট), ডা. সোমেন পালিত (ডিজিএম, অপারেশন্স), সুমন রঞ্জন ভৌমিক (ডিজিএম, সেলস এন্ড মার্কেটিং), মো: আমিরুল ইসলাম (ডিজিএম, সেলস এন্ড মার্কেটিং)।
এছাড়াও প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মকর্তাবৃন্দ ও কর্মীবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও আনন্দঘন।
উৎসবমুখর এই আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও একাত্মতার বন্ধনকে আরও সুদৃঢ় করে। এপিক হেলথ কেয়ার পরিবার ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে সম্মিলিত অগ্রযাত্রা অব্যাহত রাখবে।